শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৫

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখা কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারতোপা গ্রামের ওই ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

রবিবার দুপুরে গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ব্যাংকের কমকর্তা-কর্মচারীরা প্রায়ই ব্যাংকেই রাতযাপন করেন। এদিনও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দৈনন্দিন নিয়মিত কাজ শেষে তিনি ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সে সময় তার সঙ্গে আরও চার জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে এবং বাইরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়।

‘ওই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা প্রধান ফটকে আগুন দেখতে পান। ব্যাংকের সীামানা প্রাচীরের ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বড় ধরেনের দুর্ঘটনা না ঘটলেও ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে।’

শ্রীপুর  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রামীণ ব্যাংকের বারাতোপা ব্রাঞ্চের গেটের বাইরে কে বা কারা পটকা ফুটিয়ে থাকতে পারে। তাদের পক্ষ থেকে এখনও অভিযোগ দায়ের করেনি। আমিসহ মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, পুলিশের টহল জোরদার থাকায় দুর্বৃত্তরা বড় ধরনের কোনও নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। কারা হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

/এমএএ/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের এক শাখায় অগ্নিসংযোগ
কুষ্টিয়ায় এবার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম