নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৬:০৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:০৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। তবে আগুনে ভেতরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পুড়ে গেছে শাখাটির সামনের ডিজিটাল সাইনবোর্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে গেলে ওই ব্যক্তি আবারও সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী হাফিজুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে বাইরে নিয়ে আসে।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মামলার প্রস্তুতি নিচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
বাসাইলে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে দুটি বাসে আগুন, গুলির শব্দে আতঙ্ক
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন অনুপ্রিয়া-রাধিকা-এষা
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন অনুপ্রিয়া-রাধিকা-এষা
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক