যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে: জোনায়েদ সাকি

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৮

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বাংলাদেশ যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষকে গণহত্যার বিচার চলছে। আমরা মনে করি এই হত্যাযজ্ঞের যথাযথ বিচার হবে।’

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পরিণতি দেওয়ার জন্য বিচারম সংস্কার, নির্বাচন সফল করার চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করি, বাংলাদেশের সব মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার। এই দেশের বিচার সংস্কার এবং নির্বাচনের পথরেখা সফল করতে হবে। কোনও ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, এ জন্য মানুষের ঐক্যবদ্ধ শক্তিকে সজাগ থাকতে হবে। আজকে কথিত ফ্যাসিস্টরা নানাভাবে ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, ‘মওলানা ভাসানী শৈশব থেকে আজীবন মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম চলছে। সেই মুক্তির সংগ্রামে আমরা এখনও লড়াই করে চলেছি।’

এ সময় জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বিথীসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের