নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
২১ নভেম্বর ২০২৫, ১৪:১১ আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৪:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পরে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ফাতেমা স্থানীয় গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল দিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। দেয়ালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় কুলসুম ও জেসমিনকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

 

/এমএএ/
সম্পর্কিত
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত বহু
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বশেষ খবর
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
ইসরায়েলের নির্বাচনে বিরোধী প্রার্থীদের ওপর হামলা
ইসরায়েলের নির্বাচনে বিরোধী প্রার্থীদের ওপর হামলা
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’