ইজিবাইকে বাসচাপায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

দিনাজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১৬:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

দিনাজপুরে ইজিবাইকে বাসের চাপায় একই পরিবারের চার জন নিহত এবং কমপক্ষে আরও চার জন আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫); তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) এবং ১১ বছরের শিশু সুমি আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি দিনাজপুর থেকে দশমাইল যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী