মদনের হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

নেত্রকোনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ১৩:০৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৩:০৭

নেত্রকোনার মদনে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মদন ইউনিয়নের ফেকনি গ্রামের হাওরে এই মরদেহটি পাওয়া যায় বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিবার সকালে ফেকনি গ্রামের হাওরে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তারপর স্থানীয়রা মদন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়ার খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিছুদিন ধরে মদন উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন তিনি।

পিবিআই টিমকে জানানো হয়েছে। তারা এসে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার কাজ করবেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার