রাবির দুই শিক্ষককে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

রাজশাহী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১

উদ্ভূত কিছু অভিযোগের তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই জন শিক্ষককে অ্যাকাডেমিকসহ সব বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওই দুই শিক্ষক হলেন– ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার এবং তানজিল ভূঞাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিকসহ সব বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সহকারী অধ্যাপক তানজিল ভূঞার স্ত্রী ও বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মিমের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ জানিয়ে প্রক্টর দফতরে পত্র দিয়েছিলেন সহকারী অধ্যাপক সাজু সরদার।

এরপর সাজু সরদারের বিরুদ্ধেও কিছু অভিযোগ তোলেন তানজিল ভুঞা। এসব অভিযোগ তদন্তের জন্য গত ১৯ নভেম্বর একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির তদন্ত কাজ এখনও চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু