পানিতে ডুবে প্রাণ গেলো মামা-ভাগ্নের

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাহবাব মণ্ডল (আড়াই বছর) ও আবু তোহা মণ্ডল (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী এবং রৌমারী থানার উপপ‌রিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাব উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে এবং আবু তোহা একই গ্রামের আবু তালেবের ছেলে। মৃত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।

পরিবারের বরাতে চেয়ারম্যান সরবেশ আলী জানান, বুধবার সকালে ওই দুই শিশু তালেব মণ্ডলের বাড়িতে খেলা করছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নি‌য়ে যায়। দা‌য়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক একই এলাকার বাসিন্দা ও কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তি‌নি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

উপপ‌রিদর্শক শাহনেওয়াজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূ‌মি) ঘটনাস্থলে গেছেন। দুই শিশুর মৃত‌্যুর ঘটনায় প্রয়োজনীয় আই‌নি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম