পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে গাড়িচাপায় হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ২০:২৪ আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে আজাদ হোসেন (৩৩) নামের এক যুবককে রাস্তায় ফেলে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত রনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালুরখাদ এলাকার আজিবুর রহমানের ছেলে। পেশায় রনি অটোরিকশা চালক।

নিহত আজাদ রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সি বাজার এলাকার আলী আজমের ছেলে। তিনি চররূপপুর জিগাতলা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। সেখান থেকেই আজাদ ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল নামে একটি কম্পানিতে কাজ করতেন।

আজাদের স্ত্রী বর্ষা খাতুন জানান, পরিচয়ের সূত্র ধরে তার স্বামী মানিকনগর বালুরখাদ এলাকার রনির কাছ থেকে প্রায় তিন মাস আগে ১৫ হাজার টাকা ধার নেন। এই টাকা সঠিক সময়ে ফেরত না দেওয়ায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন সকালে তিনি আজাদকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাবনা-পাকশী বগামিয়া রোডের চররূপপুর জিগাতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অটোরিকশা নিয়ে আসার সময় রনি তাদের দেখতে পায়। অটোরিকশা থামিয়ে সে আজাদের কাছে ধারের টাকা ফেরত চায়। কিছুদিন পরে টাকা দিতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে আজাদকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয় রনি। এরপর আজাদের দেহের ওপর দিয়ে অটোরিকশা চালিয়ে প্রায় বেশ কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়। এই সময় তার চিৎকারে লোকজন চলে আসলে রনি পালিয়ে যায়। পরে আজাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি জানান, নিহত আজাদ হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আলী আজম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
এক বছরে দেশে কতগুলো খুন হয়েছে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ ৫ জনের বিচার শুরু
সর্বশেষ খবর
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
১০ মাসে খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২
১০ মাসে খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২
জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা