বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ‘বোগদাদীয়া-১৩’ নামের লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে তারা সাঁতরে তীরে ওঠেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী ‘বোগদাদীয়া-১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা জান্নাতি নামের সদরঘাটমুখী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি মুহূর্তের মধ্যে ডুবে যায়। এ সময় বাল্কহেডের শ্রমিকরা নদীতে ঝাঁপিয়ে পড়েন।

ডুবে যাওয়া জান্নাতি বাল্কহেডের মালিক আলি আহমেদ বলেন, ‘চাঁদপুর দশআনি থেকে বালু নিয়ে ঢাকায় আসছিলেন তারা। পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ বাল্কহেড বরাবর আসতে দেখে তারা গতি পরিবর্তন করতে চাইলেও ব্যর্থ হয়। এতে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউন কে বলেন, ‘এ ঘটনার পরপর পাঁচ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এতে কেউ হতাহত হননি। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে কাজ শুরু হবে।’

আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা চলছে। তারা অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী