নৈশপ্রহরীকে হত্যা করে ‘৩৪ লাখ টাকা লুট’

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির হাব অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অফিসের নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ওই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তপন চন্দ্র সরকার উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার শান্তিনগর এলাকার মেরিজ সিগারেটের অফিসে প্রবেশ করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারকে ভারি কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এরপর অফিসে থাকা ৩৪ লাখ টাকা লুট করে তারা চলে ‍যায়। আঘাতে মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নৈশপ্রহরী তপন চন্দ্র মারা যান। রবিবার সকালে স্থানীয়রা তপনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত ভারী ও ভোতা কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সিগারেট কোম্পানির অফিস থেকে ৩৪ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা আপিল বিভাগের কার্যতালিকায়
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক