তিতাসের ২৮ নম্বর কূপ খনন শুরু, প্রতিদিন উত্তোলন হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের ২৮ নম্বর কূপের খননকাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কূপটি উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই কূপের গ্যাস উত্তোলন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে কমপক্ষে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শোয়েব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কূপ খননকাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তিতাস ও কামতা ফিল্ডে কর্মরত প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্টরা জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পেট্রোবাংলার আওতাধীন রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর তিতাস ও কামতা ফিল্ডে চারটি কূপ (তিতাস-২৮, ২৯, ৩০ এবং কামরা-১) খননের জন্য ‘তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটি খনন করছে ঠিকাদার প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিসিডিসি। গত ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খনন যন্ত্রপাতি ও খনন মালামাল মোবিলাইজেশন শেষে ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের সি লোকেশনে তিতাস-২৮ কূপটির আজ খননকাজ উদ্বোধন করা হয়।

তিতাস-২৮ কূপ খননকাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন জানান, তিতাস-২৮নং কূপটি তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-'সি'তে অবস্থিত সারফেস লোকেশন থেকে প্রায় ৩৬৩৬ মিটার গভীরতায় খনন করা হবে। কূপটি খনন এবং আনুষঙ্গিক কাজের জন্য আনুমানিক ১১০ দিন সময় নেওয়া হয়েছে। খনন কার্যক্রম সফলভাবে শেষ হলে এই কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ কূপটির খনন শেষে প্রকল্পের আওতায় বাকি অন্য কূপগুলো খনন করা হবে।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন বলেন, ‘তিতাস গ্যাস ফিল্ডে একটি গভীর অনুসন্ধান কূপ খননকাজ অচিরেই শুরু হবে। ওই কূপটির খননকাজ শেষ হলে তিতাস গ্যাস ক্ষেত্রের গভীর স্তর সম্পর্কে বিস্তারিত জানা যাবে। গভীর কূপ থেকে গ্যাস পাওয়া গেলে তিতাস গ্যাস ফিল্ডের গ্যাসের মজুত বৃদ্ধি পাবে।’

উল্লেখ্য, জাতীয় জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর প্রকল্পসহ ৫টি প্রকল্প চলমান রয়েছে। যার আওতায় ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, দুটি গভীর অনুসন্ধান কূপ খনন, ৭টি কূপের ওয়ার্কওভার, তিতাস ফিল্ডের ২টি লোকেশনে ৬টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডের ১৪৫০ বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক সাইসমিক জরিপকাজ সম্পাদিত হচ্ছে।

এ ছাড়াও জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৮ সালের মধ্যে বাস্তবায়িতব্য ৮টি প্রকল্পের মাধ্যমে ১০টি নতুন কূপ খনন, ১০টি বিদ্যমান কূপের ওয়ার্কওভার এবং তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী ফিল্ড সংলগ্ন এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক সাইসমিক জরিপ কাজ সম্পাদনের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি