বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ০০:২৬ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০০:৪৫

ঢাকার আশুলিয়ায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বাসার সামনে এই ঘটনা ঘটে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইশা ভোলা জেলার সদরের মাইনুদিনের মেয়ে। পরীক্ষা শেষে খালার সঙ্গে সোমবার ভোলা থেকে আশুলিয়ায় নানা মান্নানের বাসায় বেড়াতে এসেছিল সে।

বিস্ফোরিত হওয়া সিলিন্ডার পুলিশ জানায়, দুদিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার বাসায় বেড়াতে আসে মাইশা। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মাইশা ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক