চট্টগ্রামে আগুনে পুড়েছে ১০টি বসতঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের ফটিকছড়ি স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল উদ্দিন জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানিয়েছেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার রাত ১০টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ২৫ মিনিটে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নির্বাপণের কাজ শেষ হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আরবান আলী সওদাগর বাড়ির কয়েকটি কাঁচা ঘর পুড়ে গেছে। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে স্থানীয় বাসিন্দা বিপ্লব, বিটু, কপিল, কাজল, বাদল, রাসেদ, জাহেদ, হাসান, মিটু, টিটু, সোহেল চৌধুরী, মঞ্জুরের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মুক্তিযোদ্ধা রাশেদ মুহাম্মদ জানান, আগুনের ভয়াবহতায় ঘর থেকে কোনও মালামাল বের করতে পারেননি। আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা ও পুনর্বাসন করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
সর্বশেষ খবর
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার
আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে