বিয়েবাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত, আহত ৮

গাইবান্ধা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে ব্যাটারিচালিত অটোভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় আলতা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ কমপক্ষে আট জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী। আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নারী-পুরুষসহ আট জন ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আলতা বেগমের মৃত্যু হয়। আহত হন অটোভ্যানের চালকসহ আরও আট জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিন থেকে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম