খালেদা জিয়া বলেছিলেন ‘রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না’: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১৬:২৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৬:২৩

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বলেছেন, ‘দলের অতি ঊর্ধ্বতন কিছু মানুষ গিয়েছিলেন ওনার (খালেদা জিয়া) সঙ্গে দেখা করার জন্য। তখন তিনি বলেছিলেন, “রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না?” তিনি হাসপাতালে যাওয়ার দুই দিন আগে এ কথা বলেছিলেন।’

শুক্রবার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। মানুষের ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ। একেকজন মুরুব্বি আসেন, তাদের চোখে পানি, “আম্মা আপনাকে জিততে হবে। আম্মা আপনাকে আমরা জিতিয়ে জবাব দেবো।” মানুষের ভালোবাসা পূরণের যেন আল্লাহ আমাকে তৌফিক দেন।’

তিনি বলেন, ‘রাজনীতিতে তকদিরের বাইরে কিছু হয় না। ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে। আমার ভাগ্যে ঠিক সেটাই ঘটছে, যেটা আমার বাবার সঙ্গে ১৯৭৩-এ নির্বাচনে ঘটেছিল। তখন নৌকার জোয়ার ছিল। আর কোনও দলের জোয়ার ছিল না। আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন। এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে৷ সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি। এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া কী বলতে পারি?’

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে রুমিন বলেন, ‘যদি কোনও বেইনসাফ হয়ে থাকে, সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম।’

অতীতে নিজের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির জনপ্রিয় এই নেত্রী বলেন, ‘যখন দলের দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন,সেটি অনেক সময় দেখা গেছে, আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার একটা রূপ আপনারা দেখেছেন ২০১৮ সালের সংসদে, ২০১৯ সাল থেকে আমি সংসদে যাওয়ার পর থেকে আমার ভূমিকা কী ছিল। দল যখন ২০২২ সালে আমাকে সেখান থেকে পদত্যাগ করতে বলে, তখন আমি এক মুহূর্ত চিন্তা করি নাই। যখন বলেছে, যেদিন বলেছে, তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করি।’

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি