ভারত সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮ আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। তবে এ ঘটনায় অভিযুক্তকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের সংবাদ পাওয়া যায়। চরচিলমারি বিওপির একটি টহল দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে সন্দেহভাজন দৌলতপুর উপজেলার মরারচর গ্রামের মনিরুল ইসলামকে ধাওয়া করলে সে তার সঙ্গে থাকা দুটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তি মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং উদ্ধার করা দুটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক