শরীয়তপুরে শতাধিক ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত একজন

‎শরীয়তপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৬, ২১:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২১:০০

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে এবং এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির বেপারি ও স্থানীয় তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাত থেকে ওই বিরোধের জেরে উভয়পক্ষের সমর্থকরা দেশি অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকায় দফায় দফায় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

‎সংঘর্ষ চলাকালে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হন। এ ছাড়া একটি দোকানসহ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।

‎‎খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

‎এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এই নাশকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
শরীয়তপুরে ৪৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আটক ৪
বোমা বানানোর সময় দুই জন নিহতের ঘটনায় আটক ৩
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে আরেকজনের মৃত্যু
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের