ওসমান হাদির মতো পরিণতি হওয়ার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীকে চিঠি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৬, ২৩:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২৩:২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে না গেলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।

রবিবার (৪ জানুয়ারি) শাহজাহান চৌধুরী জানান, এ ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে তার খোঁজখবর নিয়েছেন এবং ভয় না পেয়ে মাঠে কাজ করে যেতে উৎসাহিত করেন।

তিনি বলেন, ‘এই ধরনের হুমকিতে আমি বিচলিত নই। এ ধরনের অপচেষ্টা আমাকে দমাতে পারবে না। ’

হুমকি দেওয়া চিঠিতে শাহজাহান চৌধুরীকে বলা হয়, ‘আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার বলেন, ‘আমাদের প্রার্থী শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তা ও বিজয় সম্ভাবনা দেখে প্রতিপক্ষ ভয়ভীতি দেখাতে এ ধরনের হুমকি দিচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর করা জিডির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি