দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, ২ জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ২১:৩৯ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২১:৩৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম চাঁদ মিয়া (৫৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের গুনতলা গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-ঢাকা মহাসড়কের নির্মাণকাজে নিয়োজিত একটি পাথর ও বালুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতিতে আসা শীতের কাপড় বোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই জন ঘটনাস্থলেই নিহত হন। আরও দুই জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত দুই জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম