চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ৯ জুলাইযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২৬, ২১:৫৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২২:১৩

চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে নয় জন জুলাইযোদ্ধাকে। সোমবার (১২ জানুয়ারি) তাদের সঙ্গে চুক্তি হয়। এরপর বন্দরের চিফ পারসোনেল অফিসারের এক দফতর আদেশে তাদের পদায়ন করা হয়।

সোমবার চট্টগ্রাম বন্দরের প্রধান ব্যক্তিগত কর্মকর্তা নাসির উদ্দিনের সই করা এক বিভাগীয় অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আট জনকে প্রশিক্ষণ সেবা সহযোগী এবং একজনকে প্রশিক্ষণ সেবা সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, ২০২৫ সালের ৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বোর্ডের গৃহীত সিদ্ধান্তের আলোকে প্রশাসন, হাইড্রোগ্রাফি, মেরিন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইলেকট্রিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পনাসহ বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারী পদে নয় জন গেজেটভুক্ত জুলাইযোদ্ধার সঙ্গে চুক্তি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন– আর বি মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহিম।

দফতর আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলো মাসিক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। হাজিরা শিটের ভিত্তিতে প্রশাসন বিভাগ সেবামূল্যের বিল প্রস্তুত করে অর্থ ও হিসাব বিভাগে পাঠাবে। অর্থ ও হিসাব বিভাগ সংশ্লিষ্টদের নিজ নিজ ব্যাংক হিসাবে মাসিক সেবামূল্য পরিশোধের ব্যবস্থা নেবে। এ ছাড়া চুক্তিবদ্ধ প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারীদের আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে নয় জন জুলাইযোদ্ধাকে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা থোক টাকা পাবেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী