কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ইসলামী আন্দোলনের নেতার

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪০

কুষ্টিয়ার কুমারখালিতে আলুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুষ্টিয়া-রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত বাদশা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত ব্যক্তির নাম মুফতি মুফতি খাইরুল বাশার। তিনিও ইসলামী আন্দোলনের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসাতে যাচ্ছিলেন বাদশা ও বাশার। তারা সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাদের দু’জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাদশা।

স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল বলেন, “নিজ দলের প্রার্থীর সঙ্গে খোকসায় দেখা করতে যাচ্ছিলেন বাদশা ও তার এক কর্মী। পথিমধ্যে আলো বোঝায় ট্রাকটিকে ওভারটেক করার সময় সড়কের ওপর ছিটকে পড়ে যায়। তখন ট্রাকটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।”

কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, “দুর্ঘটনা কিছুক্ষণ আগে বাদশার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু বলতে চেয়েছিলেন। পরে শুনতে পাই, বাদশা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।”

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “ট্রাকের টাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

/এবিএম/
সম্পর্কিত
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা  
হোটেলে খেয়ে প্রাইভেটকার নিয়ে মহাসড়কে উঠতেই বাসের ধাক্কা, নিহত ৪
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
সর্বশেষ খবর
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার