পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি 
৩০ জানুয়ারি ২০২৬, ২০:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২০:১৮

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে।’ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সময়, একাত্তর আর ডিবিসি আবারও দালালি শুরু করেছে। মিডিয়ার হাত বদল হয়েছে কিন্তু দালালদের চরিত্র বদল হয়নি। এদের আবারও কাঠগড়ায় দাঁড় করাবো। তারা একটি দলের হয়ে আবার দালালি শুরু করেছে, তাদের সব প্রশ্ন আমাদের নিয়ে, অপরদিকে বিশেষ দলের প্রশংসা আর দালালি করছে তারা।

বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘লাগামহীন কর্মীদের সামলাতে না পারলে তারেক রহমানের অধঃপতন অতি নিকটে।’

ভোটারদের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করবো। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাপ করবো না। নিজে দুর্নীতি করবো না। আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেবো না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের