থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত

রংপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০

রংপুরের পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী নাইট কোচ ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের কাছে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

রংপুর বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের নাইট কোচ রংপুরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাইট কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কোচের যাত্রী রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক হওলাদার (৪০) এবং ঢাকার গাজীপুরের রাহিমা আক্তার মুন্নী (৩২) নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হানিফ এন্টারপ্রাইজের চালক ও সুপারভাইজার পলাতক পলাতক রয়েছে। নাইট কোচ ও ট্রাক আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম