কক্সবাজারে ফিলিং স্টেশনে দগ্ধ ৬ জন চমেক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬

কক্সবাজারের কলাতলী এলাকার ডলফিন মোড়ে একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয় জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন– আবু তাহের (৪০), সিরাজ (২৫), আব্দুর রহিম (৩৯), সাকিব (২২), মোতাহের (৪৫) ও আবুল কাশেম।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে জানান, কক্সবাজার থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আনার পর তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কলাতলীর এন আলম এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৬ জন দগ্ধ হন। আগুনে ফিলিং স্টেশনের পাশের একটি গ্যারেজে থাকা প্রায় ২০ থেকে ২৫টি পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) এবং ১০টি ঘর-বাড়ি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, ফিলিং স্টেশনের ১৪ হাজার লিটার ধারণক্ষমতার একটি গ্যাস ট্যাংক থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস লিকেজ হচ্ছিল। সেই লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চমেক হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রাশেদ উল করিম বাংলা ট্রিবিউনকে জানান, কক্সবাজার থেকে আসা হাসপাতালে চিকিৎসাধীন ছয় জন পুরুষ রোগীর সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শরীর প্রায় ৯০ শতাংশ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে তিন জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ৫০ শতাংশ ও ৯০ শতাংশ দগ্ধ দুই রোগীকে ইতোমধ্যে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য রোগীদের অবস্থাও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাদেরও আইসিইউ সাপোর্ট দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি
‘গ্যাস নিতেই রাত পার, কখন গাড়ি চালাবো আর কখন ঘুমাবো’
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ