কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ১৫:৫৬ আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৫:৫৬

কুষ্টিয়ার মিরপুরে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম স্থানীয় বিসিআইসির ডিলার মল্লিক কনস্ট্রাকশনকে এই জরিমানা করেন।

মিরপুর কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বাজারে কৃত্রিম সার সংকটের অভিযোগে মালিহাদ ইউনিয়নের বিসিআইসির ডিলার নুরুন্নাহার ও সেলিম মল্লিককে কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ (ঠ) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য তাদের সতর্ক করা হয়।

এর আগে সোমবার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুক্তা ট্রেডার্সে সারের মূল্য বেশি নেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক