ঢাকায় আত্মগোপনে ছিলেন লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৬, ১২:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৩:৪০

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার পর আরমান ঢাকায় আত্মগোপনে ছিলেন।

সোমবার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় সেখানে উপস্থিত বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে বিলালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম