চেম্বারে ঢুকে চিকিৎসককে পিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ২৩:৩৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩:৩৭

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুরঞ্জিত দাসের নিজ চেম্বারে হামলার ঘটনা ঘটে। এ সময় চিকিৎসককে গালাগাল ও মারধর করেন যুবদল নেতা ইমরান খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ হাসপতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস। এ সময় যুবদল নেতা ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় বেলায়েত হোসেনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। বিষয়টি তিনি তার ছেলে ইমরান খানকে জানান। কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তারা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল শুরু করেন। পরে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই পরিস্থিতিতে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক সুরঞ্জিত দাস।

সুরঞ্জিত দাস বলেন, ‘রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। এ কারণে ইমরান খান আমার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধর করেন।  আমি বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধ
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধ
এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ