যা‌চ্ছিলেন হাঁস কিনতে, ফিরলেন লাশ হয়ে

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৩ মার্চ ২০২৬, ১৯:০৫ আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৯:০৫

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলায় দুই মোটরসাইকেলের সংঘ‌র্ষে মোস্তফা মিয়া (৬৫) না‌মে এক ব‌্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌ‌নে ৩টার দি‌কে উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়‌নের আনন্দবাজার এলাকায় কু‌ড়িগ্রাম-‌চিলমারী সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইব‌নে সি‌দ্দিক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত মোস্তফা মিয়া পেশায় আলু ব‌্যবসায়ী। তার বা‌ড়ি কু‌ড়িগ্রাম ‌জেলা শহ‌রের সরদারপাড়া এলাকায়। তি‌নি কু‌ড়িগ্রাম শহর থে‌কে দুর্গাপুর হা‌টে হাঁস কিন‌তে যা‌চ্ছি‌লেন ব‌লে পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে।

লাবু ও আতাউর না‌মে দুই জন প্রত‌্যক্ষদর্শী জানান, মোস্তফা মিয়া মোটরসাইকে‌ল চা‌লি‌য়ে কু‌ড়িগ্রাম থে‌কে দুর্গাপু‌রের দি‌কে যা‌চ্ছি‌লেন। আনন্দবাজার এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি দ্রুতগ‌তির মোটরসাইকেল (আর ওয়ার ফাইভ) মোস্তফা‌ মিয়া‌র মোটরসাইকেল‌কে ধাক্কা দেয়। এতে সড়‌কের ওপর ছিট‌কে প‌ড়ে ঘটনাস্থ‌লেই নিহত হন মোস্তফা। ঘাতক মোটরসাইকেল চালক দ্রুত স্থান ত‌্যাগ ক‌রেন। এ সময় ওই প‌থে আসা এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়কের পা‌শে খা‌দে প‌ড়ে যায়।

প্রত‌্যক্ষদর্শী লাবু ব‌লেন, ‘আরওয়ান ফাইফ না‌মে দ্রুতগ‌তির মোটরসাইকেল‌টির ধাক্কায় মোস্তফা না‌মে লোক‌টি সড়‌কে ছিট‌কে প‌ড়লে তার মাথা ফে‌টে যায়। তি‌নি ঘটনাস্থ‌লেই মারা যান। তার দেহটি চাকায় পিষ্ট হ‌ওয়া থেকে বাঁচা‌তে গি‌য়ে এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে। নিহ‌তের সঙ্গে থাকা মোবাইল ফোন থে‌কে তার প‌রিবার‌কে দুর্ঘটনার সংবাদ দেওয়া হ‌য়ে‌ছে। ’

ফো‌নে যোগা‌যোগ কর‌লে নিহ‌তের বড় ছে‌লে লোকমান ব‌লেন, ‘বাবা হাঁস কিন‌তে দুর্গাপুর হা‌টে যা‌চ্ছি‌লেন। এ সময় দুর্ঘটনায় প‌ড়েন। আমার ছোট ভাই ঘটনাস্থ‌লে যা‌চ্ছে।’ এ সময় কান্নায় ভে‌ঙে প‌ড়েন আক‌স্মিক বাবা হারা এই ছে‌লে।

ওসি সাঈদ ইব‌নে সি‌দ্দিক ব‌লেন, ‘খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। মর‌দেহ উদ্ধা‌রের পর আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

/এমএএ/
সম্পর্কিত
উত্তরায় বাসের ধাক্কায় পরিবহনশ্রমিক নিহত
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক