‘তনু হত্যার বিচারে সঠিক পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী’

ফেনী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ১৫:২১আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৫:২১

ওবায়দুল কাদের

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী কোনও মন্তব্য না করলেও তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবেন। এমনটাই মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানে আছেন। ঘটনার সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বুধবার ১২টার দিকে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের নবনির্মিত গ্রন্থাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঝ পথে সরে যাচ্ছে কিনা প্রশ্ন থাকলো।

তিনি বলেন, ‘বিএনপি শুধু নালিশ নির্ভর রাজনীতি করছে। কিন্তু সুনির্দিষ্ট করে বলছে না, কোথায় কোথায় তাদের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের উপর হামলা হয়েছে অথবা তাদের লোকেরা মারা গেছে। সেই তালিকা আমরা তাদের কাছে চাই। তাহলে তারা কোনও অজুহাতে এই নির্বাচন না হোক তা চান।’

মন্ত্রী আরও বলেন, ‘ইউপি নির্বাচন হতে বিএনপি সরে যাবে এটা আমার মনে হয় না। আর সরে গেলে আমরা এটাই বুঝবো বিএনপি সরে যাওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে।’

তেলের দাম কমা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের দাম কমলে বাস ভাড়াও কমবে। এ বিষয় বিআরটিএ স্টিক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে সিদ্বান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম