রাজশাহীতে প্রধান জামাত হবে হজরত শাহ মখদুম রূপোশ (র.) ঈদগাহ ময়দানে

রাজশাহী প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১৬:৩৬আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৬:৩৬

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরাবরের মতো এবারও রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ মসজিদে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ মার্চ অনুষ্ঠিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাতের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। ঈদের দিন নামাজের আগে মুসল্লিদের সঙ্গে সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

জেলা পর্যায়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর অন্য ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহের ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) ঈদগাহ পরিদর্শনে যান রাসিক প্রশাসক।

এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এরপর রাসিক প্রশাসক টিকাপাড়া ঈদগাহও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপেরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শাহেদুজ্জামান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী