সালিশ বৈঠকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বিএনপি নেতা আটক

বরিশাল প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৯:৫৭আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১১:৩৭

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা পৌর এলাকায় পুলিশের উপস্থিতিতে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে সালিশি বৈঠকে হামলায় নিহত হন খোরশেদ সিকদার (৬৫)। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে আটক করেছে পুলিশ।

একাধিক প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘর নির্মাণের পাওনা পঞ্চাশ হাজার টাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য রবিবার বিকালে সালিশি বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সদস্যরা। তাদের সামনেই সংঘর্ষ চলাকালে খোরশেদকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা  আর জানান, ‌খোরশেদ শিকদার ও জাহাঙ্গীর হাওলাদারের মধ্যে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার মীমাংসার জন্যই ওই সালিশি বৈঠক ডাকা হয়। সেখানেই এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। এ কারণে তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাকে অবহিত করেছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা চেষ্টা চালায়। তাদের উপস্থিতিতেই খোরশেদকে আহত করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মরদেহ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি