সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১৬:১৬আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৬:২২

ঢাকার সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন। মঙ্গলবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সম্রাট ওরফে সবুজ শেখ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্রাটের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে গ্রেফতার হওয়ার পর থেকে সম্রাট কারাগারেই ছিলেন। তিনি মুন্সীগঞ্জের বাসিন্দা পান্না শেখের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

গত ১৯ জানুয়ারি সাভারের একটি কমিউনিটি সেন্টারে জোড়া খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। মোট ছয়টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে সম্রাটকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেই আটক ছিলেন।

আরও খবর: ভবঘুরে ছদ্মবেশে ৬ খুন, সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হত্যাকারী ‘সম্রাট’

 
/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম