তেল মজুত করে বন্ধ রাখা হয়েছিল ফিলিং স্টেশন

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ২০:০০ আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২০:০০

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা পয়ারী রোডে কাড়াহা মোড় সংলগ্ন পপি ট্রেডার্স নামে ওই ফিলিং স্টেশনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

অভিযানে ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল এবং ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান একমাস আগে এই জ্বালানি তেল মজুত করে তার ফিলিং স্টেশনটি পুরোপুরিভাবে বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা জ্বালানি তেল জনস্বার্থে অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

/এমএএ/
সম্পর্কিত
ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার