প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, জামায়াত সমর্থক কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ২২:৩৬ আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে মুক্তাগাছা থানার পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। জানা গেছে, তিনি জামায়াতে ইসলামীর সমর্থক।

এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক জানান, আজিজুল হক দায়িত্বশীল কোনও পদে না থাকলেও তাদের সমর্থক। তিনি অশিক্ষিত মানুষ। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টটি অসাবধানতাবশত কিংবা অন্য কেউ শেয়ার দিতে পারে বলে আজিজুল তাদের জানিয়েছেন।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ‘মুক্তাগাছা থানার পুলিশ আজিজুল হক নামে একজনকে ৫৪ ধারায় আদালতে পাঠায়। পরে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, একটি পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ছবিসহ পোস্ট করা হয়। সেটি আজিজুল হক নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এটি ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ আজিজুলকে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝনকা বাজার থেকে গ্রেফতার করে হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সংক্ষুব্ধ একজন এ নিয়ে থানায় মামলা করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার