ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১৬:১৮ আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৬:১৮

দিনাজপুরের হিলিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রবিবার রাতে তাকে ওই মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

সাইফুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ রমজান মাদ্রাসা পরিচালক সাইফুল ইসলাম মাদ্রাসাতে অধ্যয়নরত এক ছাত্রকে অনৈতিক দেয়। রাজি না হলে ধর্ষণ করে। একইভাবে মাদ্রাসার আরও দুই ছাত্রকে একইভাবে ধর্ষণ করে। কিন্তু ঈদের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা কাউকে বলতে পারেনি। এর মধ্যে এক শিক্ষার্থী জানালে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই পরিচালক মাদ্রাসাছাত্রদের সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড করে আসছিল। বিষয়টি জানাজানি হলে গত রাতে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে পরিচালক সাইফুল ইসলামকে আটক করে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানার ওসি বলেন, ‘এখন পর্যন্ত তিন জন শিক্ষার্থীর সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম