চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মাইজদী-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কামলা বাড়ির মো. সাখায়েত উল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তার দিক থেকে মাইজদীর উদ্দেশ্যে আসছিল। বাসটি সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে হেলপার রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান। এ সময় ওই বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা যায়, ওই হেলপার ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যায়। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
বেপরোয়া গতিতে উল্টে গেলো বাস, প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প