মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১২:৫১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫১

ইউপি নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেনকে (৪৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন ও বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসআপে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনও সাড়া দেননি।

ঘটনা প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন নির্বাচনের সামনে ওই দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বর্তমানে সেখানকার শান্ত পরিবেশ বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে সাদাদের রাজ্যে জিতলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
যুক্তরাষ্ট্রে সাদাদের রাজ্যে জিতলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প