ময়মনসিংহে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল এবং অন্যান্য অবৈধ যানবাহন নিয়ে সড়কে বের হলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান কর্তৃক এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ সুষ্ঠু রাখতে ও জনদুর্ভোগ লাঘবে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা মোতাবেক ময়মনসিংহ জেলার সব ফিটনেস বিহীন ও অননুমোদিত যানবাহনের ওপর চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল এবং অনুমোদিত যানবাহন নিয়ে সড়ক ও মহাসড়কে চলাচল করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।









