চট্টগ্রামে গুদামে মজুত ২২৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৬, ১৫:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৫:৪১

চট্টগ্রামে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করায় গুদামে অভিযান চালিয়েছে র‍্যাব-৭। অভিযানে মোট ২২ হাজার ৬৪২ লিটার সয়াবিন তেল জব্দ এবং দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহানগরীর অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির পর বাজারজাত করছে। পাশাপাশি তারা অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লেবেল ব্যবহার করছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ১০টার দিকে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

‘পরে রাত দেড়টায় পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। এ সময় দুটি গুদাম থেকে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।’

এসব গুদাম মালিকদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি জেলা প্রশাসন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তাদের নেতৃত্বে র‍্যাব-৭-এর একটি দল পরিচালনা করে।

র‍্যাব-৭ জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাড়লো সয়াবিন তেলের দাম
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
সর্বশেষ খবর
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ