গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ৪ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ২২:০৮ আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২২:০৮

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

শুক্রবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মহিষমারি গ্রামের আব্দুল রশিদের ছেলে রুবেল মিয়া (৩৯), নওগাঁ জেলার শেরপুর গ্রামের জাহেদ মিয়ার ছেলে সৌরভ (২১), গাজীপুর জেলার এরশাদনগর এলাকার কামাল গাজীর ছেলে সোহেল গাজী (২২) এবং একই এলাকার মোহাম্মদ মজনু মিয়ার ছেলে ইয়াসিন আরাফাত (২১)।

এসপি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা সবাই ঘোড়ার মাংস বিক্রির অসাধু চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দুর্গম ও নির্জন এলাকায় রুগ্ণ ও অসুস্থ ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। অসাধু চক্রটি যমুনাবেষ্টিত চরাঞ্চল থেকে অসুস্থ ঘোড়া সংগ্রহ শেষে জবাই করে মাংস পিক-আপ যোগে রাজধানীতে তাদের সিন্ডিকেট সদস্যদের কাছে পৌঁছে দিতো। সিন্ডিকেট সদস্যরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় গরুর মাংস বলে সেগুলো বিক্রি করতো।’

ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে তিনি জানান।

প্রসঙ্গত, বুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাইয়ের সংবাদে স্থানীয়রা জড়ো হলে জবাই করা ১৩টি ঘোড়া রেখে পালিয়ে যায় অসাধু চক্রটি। পরে সেখান থেকে ১৩টি জবাই করা ও একটি রুগ্ণ ঘোড়া উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
ইলিশের সংকট কোথায়
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সর্বশেষ খবর
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা