ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ২০ জনের।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে আসা সাত মাস বয়সী ছেলেশিশু হাম সন্দেহে গত ২২ এপ্রিল ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।

এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জ থেকে আসা চার মাস বয়সী মেয়েশিশু ২৩ এপ্রিল হাম সন্দেহ নিয়ে ভর্তি হয়। সোমবার সন্ধ্যায় শিশুটি মারা যায়। নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা পাঁচ মাস বয়সী আরেক ছেলেশিশু ২০ এপ্রিল হাম সন্দেহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে মারা যায়।

এই তিন শিশু হাম সন্দেহ ছাড়াও নানা রোগে ভুগছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন শিশু হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানের ৭৪ জন শিশু চিকিৎসা নিচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
সর্বশেষ খবর
এক নারীকে কেন্দ্র করে বিরোধ, যুবককে ২০ বার ছুরিকাঘাতে হত্যা
এক নারীকে কেন্দ্র করে বিরোধ, যুবককে ২০ বার ছুরিকাঘাতে হত্যা
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা