পাটগ্রাম সীমান্ত থেকে ভারতীয় ড্রোন উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
০৫ মে ২০২৬, ১৯:৩০ আপডেট : ০৫ মে ২০২৬, ১৯:৩০

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বিজিবি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৮৪১/৮এসের বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে। সে সময় সীমান্তের ওপারের হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি খোঁজার চেষ্টা করে।

৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট ফজলে মুনীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে মুগলিবাড়ী নামক স্থানে ড্রোনটি পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যা ৭টায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, ‘এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই। মালামাল উদ্ধার, জব্দের বিষয়ে থানায় আসার কথা। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ আমাদের কাছে আসেনি।’

/এমএএ/
সম্পর্কিত
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
সৌদির রাজধানীতে হুথিদের ড্রোন হামলা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম