ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি
১৯ মে ২০২৬, ২২:০১আপডেট : ১৯ মে ২০২৬, ২২:০১

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের মাস্টারপাড়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলটি অল্প সময়ের জন্য হলেও এতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে হঠাৎ কয়েকজন যুবক সংঘবদ্ধ হয়ে মাস্টারপাড়া এলাকা থেকে মিছিল বের করে। পরে তারা মহিপাল এলাকায় গিয়ে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে নোমান, আসিফ ও আকাশ নামে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার তিন জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ওসি ফয়েজুল আজিম বলেন, ‘ভোরে শহরের মাস্টারপাড়া ও মহিপাল এলাকায় নিষিদ্ধ সংগঠনের একটি ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ফেনীতে কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা জনমনে আতঙ্ক সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন 
সর্বশেষ খবর
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী