আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২৬, ১৫:৫৩ আপডেট : ০১ জুন ২০২৬, ১৫:৫৩

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত দুজন হলেন– কোতয়ালি থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ রিপন (৪৭) এবং সোনিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, সোনিয়া ছিলেন রিপনের দ্বিতীয় স্ত্রী।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘রবিবার (৩১ মে) দুপুরে ওই দম্পতি রিয়েল পার্ক নামে ওই আবাসিক হোটেলে ওঠেন। আজ সকালে তাদের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‘প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।’

তিনি আরও জানান, মৃত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার