নির্মাণকাজ করার সময় মাটিচাপা পড়ে ২ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ০৯:৩৯আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৩৯

কক্সবাজারে একটি কালভার্ট নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ (৩০) ও মোহাম্মদ রাকিব (২৫)। এ সময় শাহাজালাল (৩৫) নামে আহত একজনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- প্রতিদিনের মতো কক্সবাজার শহরের দরিয়ানগর ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সড়কে পাহাড়ের পাশে কালভার্ট নির্মাণ করছিল ‘লাকি এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এসময় কালভার্ট নির্মাণের ঢালাইয়ের কাজের জন্য মাটি খুঁড়ে বেইজ তৈরি করার সময় মাটির একটি অংশ ধসে পড়ে। এতে চাপা পড়েন তিন শ্রমিক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মারা যাওয়া শ্রমিকদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আবদুল খালেক জানিয়েছেন, ‘প্রতিদিনের মতো আমরা ১০ থেকে ১৫ জন শ্রমিক কালভার্ট নির্মাণের কাজ শুরু করি। সকালে মাটি খনন করে বেইজ নির্মাণের সময় মাটি ধসে পড়ে। এতে ইলিয়াছ, রাকিব ও শাহাজালাল মাটিতে চাপা পড়েন। এর মধ্যে ইলিয়াছ ও রাকিব মারা যান। তারা দুজনই আমার ভাগনে।’

জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, তিনি একটি মিটিংয়ে আছেন। দরিয়ানগরে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহতের বিষয়টি তিনি অবহিত নন। বিষয়টি জেনে বিস্তারিত তথ্য দেওয়ার কথা বলেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন