তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ১৫:৩৬ আপডেট : ০৬ জুন ২০২৬, ১৫:৩৬

গাইবান্ধায় গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে এবং ভুক্তভোগী তরুণীকে নিজেদের হেফাজতে নেয়।

এর আগে শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।

আটক তিন জন হলেন– লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও স্বাধীন ব্যাপারী (২২)। তাদের সবার বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লব ওরফে ডিপজল নামে অপর এক যুবক পালিয়ে গেছে। তার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

জানা গেছে, রাতে তরুণী ঘরের বাইরে বের হলে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে একটি ঘরে আটকে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে শনিবার সকালে সাঘাটা থানার এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তিন অভিযুক্তকে আটক করে। তবে অপর এক অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। ভুক্তভোগী তরুণীকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষার জন্য  হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করা হবে। মামলার পর আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

এদিকে, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক