জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ জুলাই ২০২৬, ১৩:০৫আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৩:০৫

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ।

পুলিশের বলছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছেন।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দেওয়ার ভিডিও প্রচার করে।

ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়। পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘গতকাল রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনও এক সময়ে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছি। সে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বিমানের টিকিটে জুলাই যোদ্ধাদের বিশেষ মূল্যছাড় দেওয়া হবে: পর্যটনমন্ত্রী
‘গুলি করি, মরে একটা’ বলা সেই পুলিশ কর্মকর্তার ভাগ্যে যা ঘটছে
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট দিতে চায় কমিটি
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট দিতে চায় কমিটি
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার