তুরাগ নদে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৬, ১২:৩০আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৩০

গাজীপুর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদী বন্দর রোডের খাজা বাবা জামে মসজিদ সংলগ্ন তুরাগ নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলো- জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর গ্রামের আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর বউ বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজের লেখাপাড়া করতো।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, সকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা করে। পরে তারা তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানির স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা অপর শিক্ষার্থী শিপন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতারে নামলেই ব্যবস্থা
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল