চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

চাঁদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও খবর পাননি রেলের কর্মকর্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুরের কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন বলেন, ট্রেনে থাকা রেলের কর্মী ও যাত্রীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।

রেলের কর্মীদের বরাতে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও তা আর ছড়িয়ে পড়েনি।

স্টেশন মাস্টার মারুফ বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জিকে/
সম্পর্কিত
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ
সর্বশেষ খবর
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
আবারও পেছালো এসএ গেমস
আবারও পেছালো এসএ গেমস
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক